নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম মোল্যা (৬০)। তিনি উপজেলার চরবকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল লোহাগড়া উপজেলার চরবকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে আকরাম মোল্যা সকালে নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।
এরপর তিনি বিদ্যালয়ে নাতিকে পৌঁছে দিয়ে আবার বাড়ি ফিরছিলেন আকরাম। এসময় চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ট্রেন লাইনের পাশে রাখা হয়েছে। সেখানে দায়িত্বরত লোহাগড়া থানার এসআই আজিজুল ইসলাম বলেন, বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে এবং তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
(আরএম/এসপি/এপ্রিল ০৭, ২০২৬)
