সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার নিশীতলা মেলা উপলক্ষে এক যুগ পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে এলাকাবাসী। 

আজ মঙ্গলবার বিকালে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া নিশিতলার সামনে মাঠে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্বপ্নের রানী, কালাই, দলগ্রাম সহ বিভিন্ন নামীয় ৮টি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে। ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শক মাঠের দুইপাশে ভীড় জমায়। এ প্রতিযোগিতায় যুবদল নেতা জসিম মোল্যার ঘোড়া প্রথম স্থান অধিকার করে।

এসময় উপস্থিত ছিলেন, বল্লভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, বিএনপি নেতা হুমায়ন খান, যুবদল নেতা জসিম মোল্যা, স্থানীয় মান্দার মোল্যা, বেলায়েত হোসেন, বাচ্চু মোল্যা, আইয়ুব আলী প্রমূখ। ঘোড়া দৌড় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(এএন/এসপি/এপ্রিল ০৭, ২০২৬)