গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে  সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে হরিচান মন্ডল নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) কোটালীপাড়ায় উপজেলার ঘাঘর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

ওই কর্মকর্তা জানান, উপজেলার ঘাঘর বাজারের ব্যবসায়ী সরকারি নির্ধারিত মূল্যের বাইরে এলপিজি গ্যাস অতিরিক্ত দামে বিক্রি করছেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির কথা স্বীকার করেন। পরে তাকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে। যাতে কেউ তেল মজুদ ও সরকারি নির্ধারিত মূল্যের বাইরে এলপিজি গ্যাস বিক্রি করতে না পারে।

(টিবি/এএস/এপ্রিল ০৮, ২০২৬)