গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ জেলা শাখা। 

আজ বুধবার সকালের দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে সংগঠনের নেতা-কর্মীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন। এতে অংশগ্রহণকারীরা তেলে নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধন চলাকালে ক্যাব গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডঃ এস এম আমজাদ হোসেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু ও সাংগঠনিক সম্পাদক শেখ মহাব্বত-ই-আনোয়ার বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ব্যবসায়ীরা তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনমনে আতংক সৃষ্টি করেছে। এসব অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে ও অভিযান চালাতে হবে।

(টিবি/এসপি/এপ্রিল ০৮, ২০২৬)