মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, পুলিশ সুপার, মুন্সীগঞ্জের প্রতিনিধি,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় জেলার বালুমহালগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা, সরকারি নীতিমালা অনুসরণ করে ইজারা প্রদান এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি পরিবেশ রক্ষায় বালুমহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনার নির্দেশ দেন।

এছাড়াও তিনি হাইড্রোগ্রাফিক জরিপসমূহ যথাযথভাবে সম্পন্ন হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। সভায় অংশগ্রহণকারী সদস্যবৃন্দ জেলার সম্পদ রক্ষায় এবং জনস্বার্থে এ ধরণের নিয়মিত সমন্বয় সভার গুরুত্ব তুলে ধরেন।

(এমকে/এসপি/এপ্রিল ০৯, ২০২৬)