সুন্দরবনে সাপের কামড়ে এক মৌয়াল আক্রান্ত
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণে গিয়ে সাপের কামড়ে এক মৌয়াল আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার সময় সুন্দরবনে মধু আহরণের সময় এ ঘটনা ঘটে। আক্রান্ত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের মৃত গহর আলী শেখের ছেলে আবুল কাশেম (৬০)।
জানা যায়, গত ১ এপ্রিল ০৭ জনের টিম মধু আহরণের উদ্দেশ্যে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন হতে অনুমতি পত্র (পাশ) নিয়ে রক্ষিত সুন্দরবনে প্রবেশ করে।
আক্রান্ত ব্যক্তি বলেন, জঙ্গলের ভিতর দিয়ে সকাল ৯টার দিকে মধুর চাক খোঁজার সময় হটাৎ করে সাপ আমার মাথায় কামড় দেয়। সাথে সাথে আমি হাত দিয়ে ঝাড়া মেরে ফেলে দিই। এবং দেখতে পাই ওটা লাউডগা সাপ ছিলো।
তার সঙ্গী মহিউদ্দীন ইসলাম বলেন, সাপে কামড়ানোর পর আমরা আর মধুর চাক না খুঁজে ভাইকে নিয়ে রওনা দেই। তারপর বন বিভাগের সাথে কথা বলে আমরা নৌকা বেয়ে আসতে থাকি মাঝ পথে ফরেস্টারা বোর্ড নিয়ে আমাদের নিয়ে আসে। তারপর সেখান থেকে সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর হসপিটালে আসি। এখন চিকিৎসাধীন রয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, সাপের কামড়ে মৌয়াল আক্রান্তের খবর পেয়ে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে সুস্থ রয়েছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ইন্দ্রজিৎ জোয়ারদার বলেন, রক্ত পরীক্ষা করে হয়েছে। রক্তে বিষক্রিয়া না থাকলেও তার শাররীক সমস্যাসহ এলার্জির চিকিৎসা দিয়ে হসপিটালে পর্যবেক্ষনে রাখা হয়েছে।
(আরকে/এএস/এপ্রিল ১০, ২০২৬)
