জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা: কেন্দ্রীয় বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৭৮ জন মনোনীত
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় সারাদেশ থেকে প্রায় ৫ হাজার প্রতিযোগী জেলা পর্যায়ে অংশগ্রহণ করে কেন্দ্রীয় বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছেন। জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে ৩ শতাধিক প্রতিযোগী কেন্দ্রীয় বাছাইয়ের জন্য নির্বাচিত হন।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কেন্দ্রীয় বাছাই পর্বে কিশোর ও সাধারণ—দুই বিভাগে যাচাই-বাছাই শেষে মোট ৭৮ জন প্রতিযোগীকে চূড়ান্ত মান নির্ধারণী প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়েছে।
মনোনীতদের মধ্যে ফরিদপুর জেলার প্রতিযোগীরাও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। সাধারণ বিভাগে ফরিদপুরের প্রতীচ্য কুমার দে বর্ণ ও ব্রততী দাস এবং কিশোর বিভাগে শ্রেয়ান বিশ্বাস কেন্দ্রীয় বাছাই উত্তীর্ণ হয়ে চূড়ান্ত মান নির্ধারণী পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। আগামী শুক্রবার তারা চূড়ান্ত মান নির্ধারণী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
ফরিদপুর শাখার পক্ষ থেকে মনোনীত ও বিজয়ী প্রতিযোগীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
(ডিসি/এসপি/এপ্রিল ১০, ২০২৬)
