রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির উদ্যোগে বনাঞ্চলে নিয়মিত ফুট পেট্রোলিং পরিচালনা করার সময়ে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মন্দিরের খাল এলাকায় হরিণ শিকারের জন্য পেতে রাখা ২৫ টি মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে।

বুড়িগোয়ালিনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোস্তফা জাহিদ জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বনাঞ্চলের ভেতরে অবৈধভাবে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করার চেষ্টা চালিয়ে আসছে। নিয়মিত টহল জোরদার করায় এসব ফাঁদ শনাক্ত করে অপসারণ করা সম্ভব হচ্ছে। হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত টহল চলাকালে মন্দিরের খাল এলাকায় হরিণ শিকারের জন্য পেতে রাখা ২৫টি মালা ফাঁদ উদ্ধার ও অপসারণ করা হয়েছে।

(আরকে/এসপি/এপ্রিল ১১, ২০২৬)