শিতাংশু গুহ


(১) যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেঙ্গে গেছে। ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্স পাকিস্তানে সাংবাদিকদের বলেছেন, কোন চুক্তি হয়নি। সাথে তিনি যোগ দেন্ হয়তো এতে যুক্তরাষ্ট্র থেকে ইরানের বেশি ক্ষতি হবে। যুক্তরাষ্ট্র ও ইরান দু’পক্ষই বলছে, চুক্তি না হলে ঘোরতর যুদ্ধ বাঁধবে। ট্রাম্প বলেছেন, চীন ইরানকে সমরাস্ত্র দিলে চীনের সমস্যা বাড়বে। সংযুক্ত আবার আমিরাত বলেছে, হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের সবক’টি দেশের, এটি খুলে দিতে হবে। ইসরাইল বলেছে, ইসলামাবাদ শান্তি আলোচনা সময়ের অপচয়, কারণ জ্বিহাদীদের শিক্ষা হচ্ছে ইহুদি ও খৃষ্টান হত্যা করা, ওঁরা পুন্: একত্রিত হবার জন্যে সময় নিচ্ছে। গালফ রাষ্ট্রগুলো অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন পুনরায় ওয়াশিংটনকে চাপ দিচ্ছে ইরানে সামরিক অভিযান চালাতে।   

(২) যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ মানুষ ইরান যুদ্ধের অবসান চায়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান ৪৭ বছর শ্লোগান দিলো, ‘ডেথ টু আমেরিকা’তখন সবাই চুপ ছিলো, আর আমি একবার বললাম, ‘ডেথ টু ইরান’ দেশের পঞ্চাশ শতাংশ মানুষ আমার কথা মানলো না? সাবেক মার্কিন বিদেশমন্ত্রী জন কেরী বলেছেন, ক্লিন্টন-ওবামা-বাইডেন সকল প্রেসিডেন্টের কাছেই ইসরাইল প্রস্তাব রেখেছিলো ইরান আক্রমণের, কেউ করেননি, ট্রাম্প করেছেন। নেত্তনাহু বলেছেন, যারা সন্ত্রাসের বিপক্ষে না দাঁড়িয়ে ইসরাইলের বিপক্ষে কথা বলছেন, তারা এঅঞ্চলের ভাগ্য নিয়ন্ত্রণে আমাদের অংশীদার হতে পারবেন না। ফ্রান্স চেয়েছিলো ইসরাইল খবর দিয়েছে, ইরানের ভেতরে সশস্ত্র গ্রূপ সুযোগ বুঝে আইআরজিসি সদস্যদের হত্যা করছে।

(৩) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ইঙ্গিত করে বলেছেন, আরব নেতারা আল্লাহকে যতটা না ভয় পায় এরচেয়ে বেশি ভয় পায় ট্রাম্পকে। ইরান বলেছে, মার্কিন জাহাজ হরমুজ প্রণালীতে ঢুকলে আক্রমন করা হবে। বলা হচ্ছে, শনিবার একটি মার্কিন জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার হয়েছে। আরো বলা হচ্ছে, হরমুজ প্রণালীর ঠিক কোথায় মাইন্ পেতেছে ইরান তা ভুলে গেছে, তাই মার্কিন জাহাজ মাইন্ সরাতে শুরু করেছে।

(৪) পাকিস্তান শান্তি আলোচনায় মধ্যস্থতা করার সুযোগ পেয়ে বেশিদিন ধরে রাখতে পারেনি, এত তাড়াতাড়ি আলোচনা ভেঙ্গে পড়ায় সুযোগ হাতছাড়া হয়ে গেলো। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ আলোচনার পেছনে চীন। ট্রাম্প আগামী মাসে চীন যাচ্ছেন। চীন চেয়েছিলো যুদ্ধ বন্ধ হোক। ট্রাম্প এখন চীনকে বলার সুযোগ পাবে দেখো, আমরা চেষ্টা করেছি, আর কোন পথ খোলা নেই! এখন কি হবে? হয়তো অন্য কোন দেশের মাধ্যমে আর একটি উদ্যোগ নেয়া হবে, হয়তো যুদ্ধবিরতির শেষ সময়সীমা ২২শে এপ্রিল পর্যন্ত অপেক্ষার পালা। এরপর প্রলয়?

(৫) যুক্তরাষ্ট্রের আদালতে এক পাকিস্তানী মোহাম্মদ শাহজেব খান নিউইয়র্কে ইহুদী প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে। তিনি যতবেশি সংখ্যক ইহুদি হত্যার পরিকল্পনা করেন। তার যাবজ্জীবন কারাদন্ড হতে পারে।

লেখক : আমেরিকা প্রবাসী।