রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ১২৪ বছর পূর্তি উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান  ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

এরপর আনুষ্ঠানিক ভাবে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মহসীন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুস্মিতা সাহা, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান প্রমুখ।

শতবর্ষ শিক্ষা ট্রাস্ট, অরবিন্দ আচার্য শিক্ষা ট্রাস্ট, মাজেদা মোয়াজ্জম হোসেন শিক্ষা ট্রাস্ট থেকে মোট ১০০ জন শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমে কর্মরত সাংবাদিক প্রতিনিধিরা ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে বিদ্যালয়ের মুক্ত মঞ্চে বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(আরএম/এসপি/এপ্রিল ১২, ২০২৬)