মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : নোয়াখালী সরকারি কলেজে সুবর্ণচর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের কার্যনির্বাহী  কমিটি ঘোষণা করা হয়েছে আজ ১২ এপ্রিল রবিবার।

নোয়াখালী সরকারি কলেজের হিসাব বিজ্ঞানের সেমিনার রুমে সুবর্ণচরের স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অনুপম চন্দ্র দাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন সুবর্ণচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম এম সাইফুল্লাহ ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি ফারহানা আক্তার ফারিয়া, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন সহ ২৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়, উল্লেখ্য নোয়াখালী সরকারি কলেজে সুবর্ণচরের শিক্ষার্থীদের কে নিয়ে গঠিত সুবর্ণচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

(আইইউএস/এএস/এপ্রিল ১৩, ২০২৬)