ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসন বাংলা নব বর্ষ পহেলা বৈশাখ পালন করেছে। উপজজেলা চত্তরে বিভিন্ন ধরনের ষ্টল বসেছে। হাজারো ছোটো বড় সব বয়সের সাুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই নতুন সাজে উৎসাহ উদ্দিপনা নিয়ে শিশু কিশোররা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। সকালে উপজেলা চত্তর থেকে বিশাল এক শেভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ সে ধামরাইয়ের এমপি আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন সহ অন্যান্য সকল কর্মকর্তা বৃন্দ ও সকল শ্রেণীর সাধারন মানুষ।
শোভাযাত্রাটি ধামরাই পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজো চত্তরে এসে শেষ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত জয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন ধামরাইয়ের এমপি আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন। আরো বক্তব্য রাখেন ধামরাই উপজেলার সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রিদওয়ান আহম্মেদ রাফি সহ অন্যান্য বিশিষ্ট জন।
(ডিসিপি/এসপি/এপ্রিল ১৪, ২০২৬)
