ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। 

আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট’ নীলফামারী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৮৪ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি পাওয়ার পর থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো দেশের প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘ চার দশকে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটেনি। ১৯৯৪ সালে এসব মাদ্রাসার শিক্ষকদের জন্য সামান্য ৫০০ টাকা ভাতা চালু করা হয়েছিল, যা আজও সম্মানজনক পর্যায়ে উন্নীত হয়নি। ২০১৩ সালে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও ইবতেদায়ী মাদ্রাসাগুলো চরম অবহেলার শিকার হয়েছে বলে তারা অভিযোগ করেন।

(ওকে/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)