শাহ্ আলম শাহী, দিনাজপুর : দীর্ঘ চার বছর পর সংসদ সদয় সৈয়দ জাহাঙ্গীর আলম ফিরে পেলেন তারঁ নিজস্ব সম্পত্তি। আজ বুধবার সকালে দিনাজপুর সিনিয়র সহকারী জর্জ আদালতের জারি কারক ঢোল পিটিয়ে এবং লাল সালু কাপড় দিয়ে বাঁশের খুঁটি টাঙ্গিয়ে এমপি জাহাঙ্গীরের চার শতক জমি বুঝিয়ে দেন।

প্রসঙ্গত, ২০২১ সালে দিনাজপুর পৌর সভার মেয়র থাকা অবস্থায় সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জনৈক আবু সাঈদের বিরুদ্ধে দিনাজপুর শহরের নিমনগর মৌজার বালুবাড়ী এলাকায় চার শতক জমি অবৈধ দখলের অভিযোগ এনে দিনাজপুর সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন।

সিনিয়র সহকারী জর্জ আদালতের বিজ্ঞ বিচারক রায় শেষ জারি কারকের মাধ্যমে ঢোল পিটিয়ে এবং লাল সালু কাপড় দিয়ে বাঁশের খুঁটি টাঙ্গিয়ে এমপি জাহাঙ্গীরের চার শতক জমি বুঝিয়ে দেন। বাদি সৈয়দ জাহাঙ্গীর আলমকে উক্ত চারশতক জমি বুঝিয়ে দিয়েছেন।

(এসএস/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)