আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও গৈলার ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দির প্রাঙ্গণে নববর্ষ উপলক্ষে প্রথম বারের মতো বর্ষবরনের শোভাযাত্র, সাংকৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে নির্বাহী অফিসার লিখন বনিকের উপস্থিতিতে বর্ষ বরণের শোভাযাত্রা শেষে উপজেলা অডিটরিয়মে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেখানে সরকারে বিভিন্ন দপ্তরের কর্মকর্ত-কর্মচারী, বিএনপির সিনিয়র নেতাবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন গৈলা গ্রামের ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দির প্রাঙ্গণে প্রথম বারের মতো সকালে মাঙ্গলিক ক্রিয়া-কর্ম শেষে বর্ষ বরণের শোভাযাত্রা শেষে বিকেলে মন্দির উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সভাপতি ড. বিনয় ভূষণ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক ডা. দিলীপ দাস, গৈলা ইউপি’র সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত, হিন্দু কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি সদস্য ও বরিশাল জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সঞ্জয় গুপ্ত, মেলা উদযাপন কমিটির আহব্বায়ক দিলীপ কর্মকার, বরিশাল জেলা উত্তর বিএনপি সদস্য হেমায়েত তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন মোল্লা প্রমূখ।
পরে প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথীরা।
(টিবি/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)
