মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : বাংলাদেশ জেল, মুন্সীগঞ্জ-এর উদ্যোগে জেলা কারাগারে মাসিক দরবার আজ বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ এবং জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ হাসান আলী।
সভায় কারাগারে বন্দীদের সংশোধন, পুনর্বাসন এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, “রাখিব নিরাপদ, দেখাই আলোর পথ” এই মূলমন্ত্রকে ধারণ করে সংশোধনমূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে, যাতে বন্দীরা সমাজে ফিরে গিয়ে সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে।
(এমকে/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)
