ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমুয়াকান্দা পয়ারী রোড বাইলেন শাপলা রোডের জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ফুলপুর পৌরসভা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, ফুলপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, নির্বাহী কর্মকর্তা কামরুল হক, নির্বাহী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম মোশাররফ হোসেন, আমুয়াকান্দা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শরিফুল ইসলামসহ শাপলা রোডের বাসিন্দাগণ।
অনুষ্ঠানে একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে ওই রোডের জলাবদ্ধতা নিরসনে প্রস্তাব গৃহিত হয়।
(এসআই/এসপি/এপ্রিল ১৬, ২০২৬)
