গোপালগঞ্জ ট্রাক ড্রাইভার ইউনিয়নের নতুন কমিটি
এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের (রেজিস্ট্রেশন নং-০০২৭) নতুন কমিটি গঠন করা হয়েছে। এস কে এ এম ইকবাল সভাপতি, খান মোহাম্মদ সিরাজুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
আজ শনিবার দুপুরে সংগঠনের কার্যালয়ে কামরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এস কে এ এম ইকবাল, খান মোহাম্মদ সিরাজুল হক, শহীদুল ইসলাম, এস এম আহসান হাবীব (মিলন) মোহাম্মদ ফরহাদ শেখসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সভা শেষে দ্বিতীয় পর্বে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক আগামী ৩ বছরের জন্য ১৯ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি এস কে এ এম ইকবাল বলেন, সাধারণ সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম গতিশীল করতে সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সংগঠনকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত করা। আসন্ন পহেলা মে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়নে ড্রাইভার ও শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
(টিবি/এসপি/এপ্রিল ১৮, ২০২৬)
