গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে   মনিরুজ্জামান খন্দকার (মনির) নামে  এক বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়েছে ।

সাময়িক বহিস্কৃত মনিরুজ্জামান খন্দকার (মনির) কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক । বিরুদ্ধে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গঠনতন্ত্র অনুযায়ী তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন অভিযোগ রয়েছে। সেসব অভিযোগ বিবেচনা করেই সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত কারও জন্য দলে স্থান নেই। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং আদর্শিক অবস্থান অটুট রাখার স্বার্থেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন ।

বহিস্কৃত বিএনপি নেতা মনিরুজ্জামান খন্দকার (মনির) দলীয় শৃংখলা ভঙ্গের সাথে জড়িত নন দাবি করে বলেন, আমরা প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

(টিবি/এএস/এপ্রিল ১৮, ২০২৬)