রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন (এফইউজে) এর সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় ফরিদপুর শহরের মুজিব সড়কের অস্থায়ী কার্যালয়ে এ প্রোগ্রামের আয়োজন করে এফইউজে'র সাবেক কমিটি।

ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে সাংবাদিক সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদপুর প্রেসক্লাসের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দ্যা গ্লোবাল নেশন ও দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি অবজার্ভার পত্রিকার সাংবাদিক আমিনুল ইসলাম বাবু।

এছাড়া এ কমিটিতে নির্বাচিত দুইজন সহ-সভাপতি হলেন- ফরিদপুরের প্রবীণ সাংবাদিক ও দৈনিক খবর-এর সংবাদিক মো. আবুল হোসেন আজাদ এবং দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজ এর বিশেষ প্রতিনিধি মো. রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজুল রিয়াজ।

১৫ সদস্য বিশিষ্ট এফইউজে -এর এ কমিটিতে আরও যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম জুনায়েদ (দৈনিক সংবাদ দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান বিপ্লব (আজকের বিজনেস বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক এসএম সাহান (দৈনিক সকাল বেলা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনির হোসেন পিন্টু (দৈনিক মানবজমিন), কোষাধ্যক্ষ খন্দকার কামাল হোসেন (বাংলা সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসনাত (দৈনিক বাংগালী সময়), দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ (টুয়েন্টিফোর নিউজ.কম)। এ কমিটিতে নির্বাচিত চার জন কার্যনির্বাহী সদস্যরা হলেন- হায়দার আলী খান (দৈনিক উৎসব চিত্র), মো. ওয়াহিদুজ্জামান মোল্যা (পিপলস নিউজ২৪.কম) এ কে রফিকউদ্দীন আহমেদ দিপু (আমার সংবাদ) এবং সাজ্জাদ হোসেন (দৈনিক ঢাকার সময়)।

সাংবাদিক শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে সাধারণ সভা শেষে নির্বাচিত কমিটিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আগামী দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন-এর এ কমিটি জনস্বার্থে সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিক প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার আদায়সহ উন্নয়নের কাজ করবেন এবং এফইউজে'র সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।

(আরআর/এএস/এপ্রিল ১৯, ২০২৬)