একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদী থেকে জেলের জালে ধরা পড়া সাড়ে ২৯ কেজি ওজনের একটি কাতল মাছ ৬৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) সকালে দৌলতদিয়ার রেজাউল মোল্লার মৎস্য আড়তে মাছ‌টি উন্মুক্ত নিলামে বিক্রি হয়।স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রতি কেজি দুই হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে নেন।

এর আগে সোমবার ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে জ‌মির হলদারের জালে মাছটি ধরা পড়ে।মাছটি রেজাউল মোল্লার মৎস্য আড়তে আনা হলে এক নজর দেখ‌তে সেখানে ভিড় ক‌রে উৎসুক জনতা।

স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন,উন্মুক্ত নিলামে সাড়ে ২৯ কেজির কাতল মাছটি দুই হাজার ২৫০ টাকা দরে মোট ৬৬ হাজার ৬০০ টাকায় কিনেছি। পরে মোবাইল ফো‌নে যোগা‌যোগ ক‌রে এক প্রবাসীর কা‌ছে কে‌জি প্রতি ৫০ টাকা লা‌ভে ৬৮ হাজার ৮০ টাকায় বি‌ক্রি করেছি।

(একে/এএস/এপ্রিল ২০, ২০২৬)