নড়াইলের লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া বাজারের মাছ ও কাঁচা বাজার সংলগ্ন ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকালে ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন করেন নড়াইল- ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু'র প্রতিনিধি জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জামিরুল হক টুটুল।
এ সময় লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো: হেমায়েত হোসেন, লোহাগড়া উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বাপ্পী, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমীসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৪ এপ্রিল নড়াইল- ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু সরেজমিনে লোহাগড়া বাজারের মাছ, মাংস এবং কাঁচাবাজার এলাকা পরিদর্শন করেন এবং সেখানে দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণের নির্দেশ দেন।
এ বিষয়ে লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বাপ্পী বলেন, 'নড়াইল-২ আসনের এমপির নির্দেশনা মোতাবেক প্রায় দু'লক্ষ টাকা ব্যয়ে লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণের কাজ শুরু হয়েছে।’ তিনি সুষ্ঠুভাবে কাজটি সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন।
(আরএম/এসপি/এপ্রিল ২২, ২০২৬)
