ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
দীপক চন্দ্র পাল, ধামরাই : চারশত বছরের পুরোনো ঐতিহ্যবাহী রথ ও মাধব মন্দির কমিটির আয়োজনে ৮২তম সপ্তাহ ব্যাপী বার্ষিক মহানামযজ্ঞ,অষ্টকালীন লীলা কীর্ওন, মহোৎসব ও তার মেলা ২৬ এপ্রিল থেকে শুরু হবে। দিবাগত মধ্য রাত থেকে শুরু হবেৎ। উৎসবরে সকল আয়োজন ইতি মধ্যেই সম্পন্ন হয়েছে বলে কমিটির রঞ্জিত পাল বাবু জানিয়েছেন। এ বিষয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মাধব মন্দির সংকীর্ত্তন কমিটির সভাপতি সমাজ সেবক শ্রী পুলক পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন মাধব মন্দির কমিটির সভাপতি সুকান্ত বণিক। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ফাকা চেলা কমিটির সভাপতি শ্রী নন্দ গোপাল সেন। এসভায় আরো উপস্থিত ছিলে উৎসব কমিটির শ্রী অসিত বরন গোস্বাামী, মুক্তিযোদ্ধা শ্রীকল্যাণ ব্রত সরকার, শ্রীজগদিশ সরকার, মন্দির ও রথ ও উৎসব কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক দীপক চন্দ্র পাল সহ আরো অনেকে।
উৎসবে হাজারো ভক্তবৃন্দর উপস্থিতিকে কেন্দ্র করে নিরাপত্তা বিষয়ে পুলিশ প্রশাসন কড়া নিরপত্তা ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঢাকা জিলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেন।
মাধব মন্দির সংকীর্ত্তন কমিটির সভাপতি সমাজ সেবক শ্রী পুলক পাল বলেন বার্ষিক এই উৎসবে প্রতি বছরের মতো এবারো দেশের ভিভিন্ন স্থান আসা ৭টি প্রখ্যাত কীর্তনিয়া দল অংশ নিবে বলে জানান।
তিনি বলেন, আগামী ২৭ এপ্রিল থেকেশুরু হবে নাম কীর্তণ। অংশ গ্রহণকারী কীর্তনিয়া দল হচ্ছে, ঢাকার বংকু বিহারী সম্প্রদায়, কুষ্টিয়ার শচিনন্দন সম্প্রদায়, গোপলগঞ্জের প্রভুপ্রিয়া সম্প্রদ্য়া, নড়াইলের গৌড়ি দেবী সম্প্রদায়, খুলনার অদ্বৈত্যানন্দ সম্প্রদায়, মাদারীপুরের নব লক্ষী নারায়ণ সম্প্রদায়, ঢাকার কৃঞ্চ গোপাল সম্প্রদায় (ননীচুরা।
উৎসব কমিটির সাধারন সম্পাদক রিপন গোস্বামী টুটন জানান, উৎসবের সবচেয়ে আকর্ষণীয় ভগবান শ্রীকৃঞ্চের লীলা স্মরন উৎসব ও কীর্তন পরিবেশন করবেন ফরিদপুর জেলার অমল বানার্জী,ট্ংগাইলের দুলাল চক্রবর্তী ও নওগা জেলার দীপিকা মহন্ত। ১ মে অনুষ্ঠিত হবে উৎসবের সবচেয়ে আর্কষণীয় অনুষ্ঠান ভগবান শ্রীকৃঞ্চের লীলা কীর্তন পালা।
উৎসব কমিটির সভাপতি প্রান গোপাল পাল আরো বলেন উৎসবের এ কয় দিন শতাধিক মন চাল-ডাল রান্নার আয়োজন রাখা হয়েছে আগত হাজারো ভক্ত-নর নারীদের মাঝে, উৎসবের এ কয়দিন প্রসাদ বিতরন করা হবে।
২ মে সব শেষে উষালগ্নে ভক্ত নারী-পূরুষের নিয়ে বের করা হবে নগর কীর্ত্তন। এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দেশ ও জাতির মংগল প্রার্থনার আয়োজন করা হবে। ওই সকাল দশটায় রাধা কৃঞ্চের নৌকাবিলাশ ও পালা কীর্ত্তন অনুিষ্ঠত হবে।
বিকেলে জলকেলী,কুঞ্জ ভংগের মধ্য দিয়ে সাতদিন ব্যাপী ধর্মীয় উৎসবের পরিসমাপ্তি হবে বলে জানিয়েছেন উৎসব কমিটির সভাপতি পুলক পাল।
বাৎসরিক এই চব্বিশ প্রহর উৎসব উপলক্ষে আলোক সজ্জা করা হয়েছে, মন্দিরের বাহিরে বহু দোকান প্রসার বসেছে। হাজারো ভক্ত নর-নারীর মিলন মেলায় এই উৎসবকে কেন্দ্র করে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে ধামরাই এলাকায়। প্রতি দিন আগত ভক্ত বৃন্দের মাঝে প্রতি দিন প্রসাদ বিতরণ করা হবে।
(ডিসিপি/এসপি/এপ্রিল ২৩, ২০২৬)
