একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া এলাকার দিয়ানজ শেখ এর ছেলে আফতাব শেখ,মৃত বুনাই শেখ এর ছেলে মোঃ সিদ্দিক শেখ ওরফে সুদই শেখ ও মৃত দিয়ানজ শেখ এর ছেলে গফুর শেখ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার পলাতক আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম।

(একে/এসপি/এপ্রিল ২৬, ২০২৬)