একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রিফাতুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মঈনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো: জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, এমপি প্রতিনিধি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও স্থানীয় সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় মাদক, চুরি-ডাকাতি ও সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে উপস্থিত সদস্যরা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

(একে/এসপি/এপ্রিল ২৭, ২০২৬)