একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ার মাছ বাজা‌রের আড়‌তে উন্মুক্ত নিলামের মাধ‌্যমে ২৫ কে‌জি ওজ‌নের এক‌টি পাঙাস মাছ বি‌ক্রি হ‌য়ে‌ছে ৭১ হাজার ২৫০ টাকায়।

আ্জ মঙ্গলবার সকা‌লে দৌলত‌দিয়া মাছ বাজা‌রের রেজাউল মন্ড‌লের আড়ত থে‌কে উন্মুক্ত নিলা‌মের মাধ‌্যমে ২ হাজার ৮০০ টাকা কেজি দ‌রে বিশাল আকৃতির এই মাছ‌টি কি‌নে নেয় দৌলত‌দিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব‌্যবসায়ী মোঃ চান্দু মোল্লা।

জানা‌ গে‌ছে, সোমবার শেষ রা‌তে এরশাদ হলদার সহ তার সহ‌যোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেল‌লে বিশাল আকৃ‌তির এই পাঙাস মাছ‌টি ভোরে জা‌লে আটকা প‌রে। প‌ড়ে বিক্রির জন‌্য মাছ‌টি দৌলত‌দিয়া মাছ বাজা‌রের রেজাউল মন্ড‌লের আড়‌তে এনে ওজন ক‌রে দে‌খেন মাছ‌টির ওজন ২৫ কে‌জি। বিশাল মাছ‌টি একনজর দেখ‌তে ভির ক‌রেন উৎসুক ও স্থানীয়রা। এ সময় উন্মুক্ত নিলা‌মের মাধ‌্যমে ২ হাজার ৮শ টাকা কে‌জি দ‌রে মোট ৭০ হাজার টাকায় বি‌ক্রি হয়।

মাছ ব‌্যবসায়ী মোঃ চান্দু মোল্লা জানান, সকা‌লে উন্মুক্ত নিলা‌মে সকা‌লে ২৫ কে‌জি ওজ‌নের বড় এক‌টি পাঙাস মাছটি ৭০ হাজার টাকায় কি‌নে‌ কে‌জি‌তে ৫০ টাকা লা‌ভে মোট ৭১ হাজার ২৫০ টাকায় কু‌ষ্টিয়ার পোরাদা‌হে বিক্রি ক‌রেছি। দীর্ঘ দিন পর বড় আকৃতির পাঙাস পাওয়া গে‌ল নদী‌তে। নদীর মাছ সুস্বাদু হওয়ায় দ্রুত বি‌ক্রি হ‌য়ে যায়। বে‌শির ভাগ মাছ অনলাইনে যোগাযোগ ক‌রে বিক্রি ক‌রি।

(একে/এসপি/এপ্রিল ২৮, ২০২৬)