জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহীদ জিয়াউর রহমান কলেজ অডিটরিয়ামে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীর জন্য বিশেষ যানবাহন সুবিধা এবং জনস্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আলোকপাত করা হয়।
একই সঙ্গে গুজব প্রতিরোধ, মানবপাচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা রোধ, ডেঙ্গু প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করেন বক্তারা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন মোহাম্মদ আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ এবং কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ডা. এএএম আবু তাহের।
(আরআর/এসপি/এপ্রিল ২৮, ২০২৬)
