মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আজ মঙ্গলবার অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। 

এসময় পরিবেশগত ছাড়পত্র, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৩ টি অবৈধ ইটভাটাকে ৬ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ক্রমান্বয়ে সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান প্রশাসন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ ও ফুলপুর থানা পুলিশ।

(এসআই/এসপি/এপ্রিল ২৮, ২০২৬)