শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি করতে যেয়ে অলেদা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধাকে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে তিনজন ঘাতককে।

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন জানান, ২১ এপ্রিল সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা গ্রামে ফজলের রাব্বিরসহ তার দুই বন্ধু নাজমুল হুদা এবং মুশফিকুর রহমান অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ে। ঋণ থেকে পরিত্রাণ পেতে তারা চুরির পরিকল্পনা করে। এ সময় ফজলে রাব্বি জানায় তার দাদী বাড়িতে একা থাকে। সেখানে অনেক স্বর্ণালঙ্কার সহ বিপুল টাকা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী তারা তিনজন আমেদা বেওয়া বাসায় চুরি করতে যায়। এ সময় অমেদা বেওয়া জেগে গেলে আসামিরা আহমেদ বেগমের মুখে ও চোখে টেপ মেরে দেয়। এতে আমেদা বেওয়া মারা যায়। আসামিরা বাসা থেকে চুরি করে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে সাভার থেকে এবং একজনকে ঘোড়াঘাট থেকে গ্রেফতার করে।

(এসএস/এসপি/এপ্রিল ২৮, ২০২৬)