বিকাশ স্বর্ণকার, সোনাতলা : প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বগুড়া সোনাতলায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। 

উপজেলা সংলগ্ন মিনি স্টেডিয়ামে দুপুর ২টায় প্রথমে বালিকা দলের খেলা এবং পরে বালক দলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই টুর্নামেন্টে উপজেলার ১২৪টি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণ করে। সেখান থেকে ১৬টি বিদ্যালয় উপজেলা পর্যায়ে উন্নীত হয় এবং পর্যায়ক্রমে ৮টি বিদ্যালয়ের মধ্যকার প্রতিযোগিতা শেষে ৪টি বিদ্যালয় ফাইনালে স্থান করে নেয়।ফাইনাল খেলায় বালিকা বিভাগে হুয়াকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে হলিদাবগা প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালক বিভাগে জোড়গাছা প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে মহিচরন প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের মনোনীত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুর ইসলাম রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক। তিনি বিজয়ী দল ও শ্রেষ্ঠ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনায়েতুর রশিদ উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। খেলা দেখতে মিনি স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পুরো মাঠ কানায় কানায় পূর্ণ ছিল এবং খেলার বিভিন্ন মুহূর্তে দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

এসময় ৪টি বিদ্যালয়ের শিক্ষক এছাড়াও শিক্ষক দুলাল রায়,মামুনুর রশিদ, মাহবুবুর রহমান মাহবুবা খাতুল প্রমুখ।

(বিএস/এসপি/এপ্রিল ২৮, ২০২৬)