নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের উপজেলায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম (১২) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার সকালের দিকে নগরকান্দা বাজারে শাখার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী গ্রামের আসাদুজ্জামানের মেয়ে। সে -এর ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ইটবোঝাই একটি চার চাকার ট্রলির ধাক্কায় মরিয়ম সড়কে ছিটকে পড়ে। এতে তার মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে -এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত ট্রলি গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ট্রলির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়নি।

-এর অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, “এ ঘটনায় এখনো মামলা বা জিডি দায়ের করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

(পিবি/এসপি/এপ্রিল ২৯, ২০২৬)