রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : একটি মাছের প্রজেক্টের বাসা থেকে রান্না অবস্থায় ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ ও পুলিশ। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের চুনা গ্রামে শেখ মিজানুর রহমান বাবুর মাছের প্রজেক্ট থেকে গতকাল মঙ্গলবার রাতের দিকে এ হরিণের মাংস উদ্ধার করা হয়। 

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা মশিউর রহমান জানান, তিনি হঠাৎ জানতে পারেন চুনায় এক মাছের প্রজেক্টে হরিণের মাংস রান্না হচ্ছে। সেই মুহূর্তে তাদের আভিযানিক টিম নিয়ে রান্না অবস্থায় হরিণের মাংস উদ্ধার করেন। পরবর্তীতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রজেক্ট মালিক শেখ মিজানুর রহমান বলেন, ভেকু মালিকদের সাথে চুক্তি সাপেক্ষে তিনি মাটি কাটাচ্ছেন। সুতরাং সেখানে কারা কি দিয়ে খাচ্ছেন সে টা জানার কথা নয়।

(আরকে/এসপি/এপ্রিল ২৯, ২০২৬)