ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
দীপক চন্দ্র পাল, ধামরাই : চার শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী রথ ও মাধব মন্দির কমিটির আয়োজনে ৮২ তম সপ্তাহ ব্যাপী বার্ষিক মহানামযজ্ঞ শেষে অষ্টকালীন লীলা কীর্ওনে ভক্তবৃন্দের ঢল নেমেছে। নওগা থেকে আসা দীপকিা মহন্তর লীলা পরিবেশন ভক্তদের মুগ্ধ করছে। মেলাও জমেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকেভক্ত নারী পুরুষের আগমনে উৎসব মূখর পরিবেশের রুপ নিয়েছে।দুপুর একটা থেকে আগত সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরনের সুব্যবস্থা রয়েছে।একার্যক্র রাত বারটা পর্যন্ত এক টানা চলে। বিশেষ করে বিকেল থেকে উৎসব দর্শনে ভক্তদের ব্যাপক উপস্থিতি ঘটে।
গত ২৬ এপ্রিল থেকে নাম কীর্তনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৮২ তম এ উৎসব। আজ ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে শ্রীশ্রী রাধা কৃঞ্চের লীলা কীর্তন উৎসব। ১ মে অনুষ্ঠিত বিশাল আয়োজনে অনুষ্ঠিত হবে মহোৎসব, মধ্যান্নেমহা প্রভুর ভোগ, হাজার হাজার আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরন তরা হবে। ২ মে শনিবার উৎসবের কুঞ্জভঙ্গ, জলকেলী অনুষ্ঠান ও মহন্ত বিদায়, শেষে উষালগ্নে ভক্ত নারী-পূরুষের নিয়ে বের করা হবে নগর কীর্ত্তন। এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দেশ ও জাতির মঙ্গল প্রার্থনার আয়োজন করা হবে। ওই দিনই সকাল দশটায় রাধা কৃঞ্চের নৌকাবিলাশ ও পালা কীর্ত্তন অনুিষ্ঠত হবে।এর মধ্য দিয়ে শেষ হবে এবারের এই উৎসব।
(ডিসিপি/এসপি/এপ্রিল ৩০, ২০২৬)
