স্টাফ রিপোর্টার : ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে একচেটিয়া জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। সমিতির কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সবকটিতেই বিএনপি প্যানেলের প্রার্থীরা জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে বিপুল ব্যবধানে জয় পেয়েছে।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন শুক্রবার (১ মে) মধ্যরাতে ফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূইয়া ৪ হাজার ৪৬৮ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান ৪ হাজার ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে জামায়াত সমর্থিত সভাপতি প্রার্থী এস এম কামালউদ্দীন ২ হাজার ১৭৯ ও সাধারণ সম্পাদক প্রার্থী আবু বাক্কার সিদ্দিক ১ হাজার ৬৬৭ ভোট পেয়েছেন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ট্রেজারার মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস), সিনিয়র সহ-সম্পাদক মো. ইলতুতমিশ সওদাগর (অ্যানি), সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান (সবুজ), সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হীরা, দপ্তর সম্পাদক মো. আবজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এ এস এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক শফিকুল ইসলাম (শফিক)।

১০টি সদস্য পদের বিজয়ীরা হলেন- ফারজানা ইয়াসমিন, মোহাম্মদ নজরুল ইসলাম মামুন, মোহাম্মদ আদনান রহমান, সৈয়দ সারোয়ার আলম নিশান, মামুন মিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ সানাউল, মুজাহিদুল ইসলাম সায়েম, এইচ এম রেজাউল সাঈদ ও শওকত হোসেন।

এর আগে ২৯ ও ৩০ এপ্রিল সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭৮৫ জন। যার মধ্যে ভোট দিয়েছেন ৭ হাজার ১৬৯ জন। এবার আওয়ামী পন্থি আইনজীবীরা কোনো প্যানেল দেননি। তবে দলটির সমর্থিত কিছু প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করতে চাইলেও তাদের মনোনয়নপত্র দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

(ওএস/এএস/মে ০২, ২০২৬)