মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
গোপালগঞ্জ প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান ড্রইভার্স ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে শহরের রসুলপুরের সমন্বিত সরকারি জেলা কার্যালয় সংলগ্ন সংগঠনের কর্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সভাপতি এসকে এএম ইকবাল (কাজল)।
সংগঠনের কার্যকরী সভাপতি মো: হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সিরাজুল হক হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান কাজী, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রাজু সরদার, আইন সম্পাদক ফরহাদ শেখ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আমাদের গোপালগঞ্জ ২ আসনের এমপি ডা. কেএম বাবর একজন মানবিক হৃদয়ের মানুষ। তিনি শ্রমিকদের জন্য কাজ করতে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আমাদের ভাগ্য পরিবর্তনের চিন্তা করেন। বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। এ সরকার শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে বিদ্যমান সমস্যার সমাধান করবে। বক্তারা শ্রমিক কার্ড প্রবর্তন করে শ্রমিক সমাজের পাশে দাড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহবান জানান।
আলোচনা সভা শেষে মহান মে দিবসের প্রীতি ভোজের আয়োজন করা হয়।
(টিবি/এসপি/মে ০২, ২০২৬)
