কাপাসিয়া মেডিকেল মোড়ের দোকানে আগুন, পুড়ল লক্ষাধিক টাকার মালামাল
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও মেডিকেল মোড়ে মোস্তফা নামে এক ব্যবসায়ী একটি কনফেকশনারি ও ফলের দোকানে আগুন লেগে পুড়ে ভস্মিভুত হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২ মে) রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে বলে দোকান মালিক মোস্তফা জানান। তিনি আরো বলেন, আমি দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি এর পর স্থানীয় ফায়ার সাভিসের লোকজন আগুন নিভিয়ে ফেলে। আমার দোকানে সব কিছু পুড়ে গেছে এতে ক্ষয়ক্ষতির পরিমান লক্ষাধিক টাকা বলে তিনি জানান।
ফায়ার সার্ভিসের একজন কর্মকতা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
(এসকেডি/এসপি/মে ০৩, ২০২৬)
