মাদারীপুরে ব্র্যাক সীড এ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ব্র্যাক সীড এ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ কমসূচির আয়োজনে সদর উপজেলার খাগদি এলাকার গুলবাহার রেস্টুরেন্টে টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শ্বাশতী ছন্দা দেবনাথ, ব্র্যাক সীড এ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের এজিএম কৃষিবিদ এ.এস.এম মনসুর লিয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মিতু দেবনাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার খন্দকার বায়োজিদ বোস্তামী, টেরিটোরি সেলস অফিসার জয়ন্ত মন্ডল প্রমুখ। কর্মশালায় ৫৫ জন ডিলার এবং রিটেইলার অংশগ্রহণ করেন। এসময় কৃষি ব্যবসা সম্প্রসাারণের নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
(এএসএ/এসপি/মে ০৫, ২০২৬)
