সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় মাদক সেবনের দায়ে চার যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— সাইফুল ইসলাম (৪০), কামাল সরদার (৪০), মো. বাবলু মাতুব্বর (৩৫) ও হোসেন ফকির (৩৭)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের সময় চারজনকে আটক করে৷ এসময় উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি সাইফুল ইসলাম ও কামাল সরদারকে ২০০ টাকা করে এবং বাবলু মাতুব্বর ও হোসেন ফকিরকে ১০০ টাকা অর্থদন্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন বলেন, মাদক সেবনের দায়ে চার যুবককে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযানে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(এএন/এসপি/মে ০৫, ২০২৬)
