মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ- ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে বর্ণাঢ্য র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার আমুয়াকান্দা বাজারে সংগঠনের উপজেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, খলিলুর রহমান, ছিদ্দিকুল হাসান, সংগঠনের ফুলপুর শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান রনি, সহ-সভাপতি রেজা মুসাফির, সেলিম রানা, যুগ্ম সম্পাদক জাহিদুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাজন, সাংবাদিক কামরুল ইসলাম খান, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, নির্বাহী সদস্য মন্জুরে মাওলা, হাদিয়াতুল ইসলাম প্রমুখ।

(এসআই/এসপি/মে ০৬, ২০২৬)