সৌর বিদ্যুৎ চালিত সেচ সিস্টেমের মাধ্যমে ফসল উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে সৌর বিদ্যুৎ চালিত সেচ সিস্টেমের মাধ্যমে গড়াই নদীর পানি ব্যবহার করে ফসল উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে নারুয়া ইউনিয়নের সোনাকান্দর পশ্চিমপাড়া এলাকায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি অধিদপ্তরের উপ- পরিচালক মো: শহিদুল ইসলাম।এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ,উপ সহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি বিশ্বাস, নারুয়া ইউনিয়ন ক্লাইমেট স্মার্ট প্রকল্পের সভাপতি মো জনাব আলি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ- পরিচালক মো: শহিদুল ইসলাম বলেন, ২০২৫-২৬ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার ওন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিইএম) (ডিএই পার্ট) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত সৌর প্যানেল সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ ও জালানি তেলের ব্যবহার ছাড়া ফসলি জমিতে সেচের ব্যবস্থা করা হয়েছে। এতে করে এই অঞ্চলের কয়েকশ একর জমিতে সেচ ব্যবস্থা চালু রয়েছে। ইতোমধ্যে পাট ও পেঁয়াজ চাষে কৃষকরা উপকৃত হয়েছে। আগামীতে এই প্রকল্প আরও বাড়ানো হবে।
(একে/এসপি/মে ০৬, ২০২৬)
