রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষিকাজে মাঠে গিয়ে ভুট্টা সংগ্রহের সময় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকেলের দিকে উপজেলার নাজিরপুর-বাহাদুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া স্থানীয় বাসিন্দা শুকুর মাহমুদের ছেলে।

স্থানীয়রা জানায়, সোহেল মিয়া কৃষিকাজে মাঠে গিয়ে ভুট্টা সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। বিকেলের দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতের পরপরই ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার ওসি মনসুর আহম্মদ জানান, বজ্রপাতে কৃষক সোহেল নিহতের খবর পেয়ে
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

(আরআর/এসপি/মে ০৬, ২০২৬)