নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে নজরুল জয়ন্তী উপলক্ষে চলছে সাজ সাজ রব, এবার মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী শুভ উদ্বোধন করবেন বলে সদয় অনুমতি জ্ঞাপন করেছেন। 

এই উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসানের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, সিনিয়র এএসপি (ত্রিশাল সার্কেল) জনাব এসএম হাসান ইস্রাফিল, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল সহ স্থানীয় দায়িত্ব প্রাপ্ত পুলিশের একটি চৌকস টিম দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। মাঠের সার্বিক ত্রুটি বিচ্যুতি এবং রক্ষনাবেক্ষন সহ দেখভাল করা এখন ত্রিশাল পুলিশের মূখ্য দায়িত্ব।

উল্লেখ্য, আগামী ২৫ মে এই নজরুল জয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বশরীরে উপস্থিত থাকবেন বলে আশা করছেন ময়মনসিংহবাসী। এবং সেই কারণে ত্রিশাল এখন উৎসবের আমেজ লক্ষ করা গেছে।

এ ব্যাপারে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ জানান, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আগমন তাই জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা মোতাবেক ত্রিশাল থানা পুলিশ এখন থেকে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সার্বিক ব্যাবস্থা গ্রহনের জন্য সব রকম প্রচেষ্টাই অব্যাহত রেখেছে।

(এনআরকে/এসপি/মে ০৮, ২০২৬)