দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি: ফরিদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর শহরের বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়াম কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস। অনুষ্ঠানে ‌প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রায়হান গফুর, সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল এবং ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ‌ সাংবাদিক ও সাহিত্যক মফিজ ইমাম মিলন ‌নাট্যকুঞ্জের সভাপতি নীরব ইমতিয়াজ শান্ত। এছাড়াও ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জীবন, সাহিত্যকর্ম এবং বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা করেন। পরে ফরিদপুর জেলার বিভিন্ন শিশু শিল্পীর পরিবেশনায় আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। এতে শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির প্রতিযোগীরাও অংশগ্রহণ করে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

(ডিসি/এসপি/মে ০৮, ২০২৬)