ফরিদপুরে এফইউজে'র কার্যনিবার্হী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন (এফইউজে) -এর নব নির্বাচিত কার্যনিবার্হী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে ফরিদপুর জেলা শহরের ঝিলটুলীস্থ মুজিব সড়কের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম বাবু'র সঞ্চালনায় এ সভায় আরও বক্তব্য রাখেন এফইউজে-এর সহ-সভাপতি সাংবাদিক মো. রিয়াজুল ইসলাম (রিয়াজুল রিয়াজ), যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এএসএম জুনায়েদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মাহফুজুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এসএম সাহান, কোষাধ্যক্ষ সাংবাদিক খন্দকার কামাল হোসেন, দপ্তর সম্পাদক সাংবাদিক অহিদুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনির হোসেন পিন্টু সহ সভায় উপস্থিত সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
ফরিদপুর সাংবাদিক ইউনিয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। যা ভবিষ্যতে সংসঠনটি আরও শক্তিশালী, গতিশীল, কার্যকর, সুশৃঙ্খল ও সুসংগঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। অপেক্ষাকৃত শর্ট নোটিশে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের প্রায় সকল সদস্য এ সভায় উপস্থিত থাকায় সন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। সভায়, সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালা মেনে চলার পাশাপাশি জনস্বার্থ, সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা মাথায় রেখে সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করে জেলার সাংবাদিক ইউনিয়নের সদস্যদের প্রতি আহবান জানান সাংবাদিক নেতারা।
এছাড়া সাংবাদিকদের অধিকার রক্ষা, জেলার প্রতিটি সংবাদকর্মীদের প্রতি ইতিবাচক মনোভাব প্রদর্শন এবং সৃজনশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পেশাদারিত্ব প্রদশর্নের মাধ্যমে বলিষ্ঠ ভুমিকা রেখে এফইউজে'র সদস্যদের সাহসিকতার সহিত কাজ করে যাওয়ার অনুরোধ জানান সংগঠনটির শীর্য নেতৃবৃন্দ।
(আরআর/এসপি/মে ০৯, ২০২৬)
