জামালপুর প্রতিনিধি : জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন সম্বলিত ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষি কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ অন্যান্য বিষয় নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা তথ্য অফিস।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফি, শহর সমাজসেবা কর্মকর্তা মো. ফারুক মিয়া প্রমুখ।

প্রেস ব্রিফিং এর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে প্রতিটি সেক্টরের কর্মকর্তারা তাদের প্রকল্প বিষয়ে সাংবাদিকদের অবগত করেন।

(আরআর/এসপি/মে ১৩, ২০২৬)