চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে রব্বান আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার মহেশপুর মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রব্বান আলী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামানিকের ছেলে।

চাটমোহর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও মুলগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ জানান, রব্বান আলী এদিন সকাল ১১টার দিকে মহেশপুর গ্রামের বিলে পাটের জমিতে আগাছা পরিস্কার করতে যান। এরপর দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়সহ বজ্রপাত শুরু হয়। এ সময় তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

(এসএইচ/এসপি/মে ১৩, ২০২৬)