গোপালগঞ্জ প্রতিনিধি : ‘অটিজম এবং মানবতা প্রতিটি জীবনের মূল্য আছে’এই প্রতিপাদ্য গোপালগঞ্জে  র‌্যালী, হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শহরে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ১০ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সম্পূর্ণ বিনামূল্য হুইল চেয়ার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আরিফ উজ-জামান।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ আরিফ উজ-জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ আনিসুজ্জামান।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, কর্মচারী ও প্রতিবন্ধী স্কুলগুলোর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/মে ১৩, ২০২৬)