শাহ্ আলম শাহী, দিনাজপুর : উত্তরের শষ্যভান্ডার দিনাজপুরে শুরু হয়েছে অভ‌্যন্তরীণ বো‌রো ধান-চাল সংগ্রহ অ‌ভিযা‌ন ২০২৬।  রবিবার (১৭ মে) বিকেলে দিনাজপুর সিএস‌ডি গোডাউনে এ ধান-চাল সংগ্রহ অ‌ভিযা‌নের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৩ আস‌নের সংসদ সদস‌্য সৈয়দ জাহাঙ্গীর আলম। 

জেলা প্রশাসক র‌ফিকুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে দিনাজপুর জেলা খাদ‌্য নিয়ন্ত্রক ম‌নিরুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমা‌র্সের সভাপ‌তি আবু বক্কর সি‌দ্দিক,চাউলকল মা‌লিক গ্রু‌পের সভাপ‌তি মো: নুরুজ্জামান সরকার, সদর নির্বাহী কর্মকর্তা তমা‌লিকা পাল অন্যান্যরা বক্তব্য রাখেন।

এবার দিনাজপুর জেলার ১৩‌টি উপ‌জেলায় ৩৫ টাকা কে‌জি দ‌রে ১২ হাজার ২৬৭ মে‌ট্রিক টন ধান ও ৪৯ টাকা কে‌জি দ‌রে ৯৩ হাজার ৭১৯ মে‌ট্রিক টন সিদ্ধ চাল ও ৪৮ টাকা কে‌জি দ‌রে ১১ হাজার ৩৫২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ‌্যমাত্রা নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

কৃষকদের সু‌বিধা‌র্থে এবার অফলাইনের পাশাপা‌শি অনলাইনের মাধ‌্যমে আবেদন গ্রহণ করা হ‌চ্ছে বলে জানিয়েছে জেলা খাদ্য অধিদপ্তর।

(এসএএস/এএস/মে ১৮,২০২৬)