রিপন মারমা, রাঙ্গামাটি : কাপ্তাই উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে স্থানীয় জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘সুরের ধারা’।

আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ নবাগত ইউএনও’র সাথে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

শুভেচ্ছা বিনিময়কালে কাপ্তাই ‘সুরের ধারা’ পরিবারের সাংগঠনিক বিভিন্ন দিক ও উপজেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবাগত ইউএনও মো. রায়হানুল ইসলাম সংগঠনের নেতৃবৃন্দের কথা শোনেন এবং কাপ্তাইয়ের সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।

এসময় সুরের ধারা পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি প্রদীপ মল্লিক, সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা, যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গা, সদস্য ওয়েপ্রুচিং মারমা, অভিভাবক প্রতিনিধি নুম্যাইচিং মারমা, অভিভাবক প্রতিনিধি দীপ্তী চাকমা, অভিভাবক প্রতিনিধি
রাস মনি ধর।

সাক্ষাৎ শেষে সংগঠনের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে কাপ্তাইয়ে স্বাগত জানিয়ে তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেন।

(আরএম/এসপি/মে ১৮, ২০২৬)