মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার থেকে। ভূমি মেলা উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ভূমি অফিস কার্যালয় সামনের সড়কে র‌্যালী অনুষ্ঠিত হবে। এরপর সাড়ে ১০টায় জাতীয়ভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনের পর থেকে উপজেলায় ৩দিন ব্যাপী ভূমি সেবা পাবেন সকল স্থারের জনসাধারণ। 

আজ সোমবার (বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরও জানান, জনসাধারণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও সহজলভ্য করতে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলা-২০২৬’।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ মে মঙ্গলবার থেকে শুরু হবে এই আয়োজন। তিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অনলাইনে নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজমানি জমা, ই-পর্চা সংগ্রহসহ নানা ধরনের ডিজিটাল ভূমিসেবা প্রদান করা হবে। মঙ্গলবারের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি সিতু প্রদান অতিি হিসেবে উপস্থিত থাকবেন।

এসিল্যান্ড আরও জানান, তিনদিন ব্যাপী ভূমি সেবার মূল লক্ষ্য হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ভূমিসেবাকে সহজলভ্য ও স্বচ্ছ করা, সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তি নিশ্চিত করা।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের লিমন, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, লৌহজং প্রেস ক্লাবের সদস্য মো. সুবিন, আবু বক্কর সিদ্দিক, আব্দুর রাজ্জাক সুমন, সাংবাদিক মো. স্বপন বেপারী প্রমুখ।

(এমকে/এসপি/মে ১৮, ২০২৬)